বগুড়ায় কিশোর গ্যাং এর ১১ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

বগুড়ায় কিশোর গ্যাং এর ১১ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়ায়  বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও  ইয়াবা ট্যাবলেটসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, আজ বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হাটখোলা পাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে অভিযানকালে কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলাপাড়ার ইউনূস প্রামাণিকের ছেলে ইউসুফ প্রামানিক (২২), একই এলাকার রমজান আলীর ছেলে মোঃ রাব্বি হাসান (২২),  মিলন হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫), মৃত কাশেমের ছেলে রিপন প্রামানিক (২৭), ইনছান প্রামানিকের  ছেলে আকাশ প্রামানিক (১৮), ইনছানের ছেলে মোঃ শুভ (২০), শামছুল আলমের ছেলে কাইয়ম প্রামানিক (১৯), দুলু প্রামাণিকের ছেলে কাউছার হোসেন (২০), মো. আলিমের ছেলে সামিউল ইসলাম সানি (১৪) ও কাহালু উপজেলার দুর্গাপুর বাজার এলাকার  মৃত আসাদ আলী মন্ডলের ছেলে জালাল মন্ডল (৩৮)।

এসময় এদের হেফাজত থেকে ৯টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি চায়নিজ কুড়াল, ১টি ছুরি, ১টি বল্লম, ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিম উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, এর আগে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুর পাড়া গ্রামে আরো একটি অভিযান চালিয়ে মোঃ বাপ্পী হাসান (২১)কে গ্রেফতার করে।

সে শাবরুল হাটখোলা এলাকার জহুরুল ইসলামের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে ২টি চাপাতি, ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ১ টি সিমসহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই কিশোর গ্যাং এর জালাল গ্রুপের সদস্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180644