জয়পুরহাটের পাঁচবিবির সড়কে ফুল ও ফলের চারাগাছ রোপণ

জয়পুরহাটের পাঁচবিবির সড়কে ফুল ও ফলের চারাগাছ রোপণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিভিন্ন সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছের চারা রোপণ করে গ্রীন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার হাসপাতাল সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো: জোবায়দুল হক সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো: জোবায়ের হাসান, গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো: মাহমুদ ইসলাম, সম্পাদক আশফুল ইসলাম ও আল-আমিন প্রমুখ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে পৌরসভার বরাদ্দ থেকে ২’শটি গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে এসব গাছ রক্ষণা-বেক্ষণের দ্বায়িত্ব পালন করবে গ্রীন সংগঠনের সদস্যবৃন্দ।

এ বিষয়ে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গ্রীন সংগঠনের তরুণ ছেলেদের এই উদ্যোগ অনুকরণীয়। সবাইকে নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180609