সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব বিশ্ববিদ্যালযসহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৬ আগস্ট দেশজুড়ে দিনটি উদযাপিত হবে।
এ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, প্রগতি, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব ও নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই ধরণের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসন এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এর পাশাপাশি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের ব্যবস্থা করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180600