‘গোলাপি বাস’ নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

‘গোলাপি বাস’ নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।

এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘গোলাপি বাস’ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের উচিত এই কিউট, পুকি গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’

ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানাতে ভক্ত ও অনুরাগীদের প্রতিও আহ্বান জানান সাদিয়া আয়মান।

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180593