বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের নৈপুণ্যে লিডসের বড় জয়
স্পোর্টস ডেস্ক : লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহ্যাম উডের বড় জয়ে বড় অবদান বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলি ওয়াহিদদের ন্যাশনাল লিগে ‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ঘরের মাঠ মিডো পার্কে ৫-২ গোলে জিতে বোরহ্যাম উড। এই ম্যাচে নিজে গোল করার পাশাপাশি তারান আল্লারাখিয়ার গোলেও অবদান রাখেন ফারহান।
ফুলহ্যাম থেকে কদিন আগেই বোরহ্যামে ধারে যোগ দেওয়া ফারহান এদিন প্রথম খেলতে নামেন ন্যাশনাল লিগে। প্রথম ঝলক তিনি দিকে দেখান ৪১ মিনিটে, বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে বোরহ্যামের হয়ে গোলের খাতা খুলেন। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে সতীর্থ আল্লারাখিয়ার গোলে এসিস্ট করলেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা।
ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল। ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলছে। পাসপোর্ট হয়ে গেছে আগেই। এখন শুধু অপেক্ষা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180547