প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়েছে।
একনেকের এ সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180537