এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সদস্য (এমপি) বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল।
রিট পিটিশন সূত্রে জানা যায়, হলফনামায় তথ্য গোপনের বিষয়টি উল্লেখ করে এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিটটি করা হয়। আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180532