রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৯টি মামলা করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৪৫, মিরপুরে ১৩২, গুলশানে ৪০, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানে তাদের কাছ থেকে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন, পাঁচ লিটার দেশি মদ, ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি প্রাইভেটকারের রিমোট চাবি ও দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180527