সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। তার জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ২৭ মে স্বজনেরা তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যান কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180513