নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাণ আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম(২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী। গতকাল সোমবার বিকেলে উপজেলার চন্ডীপুর মুচিপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180490