চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুত দোকানির জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে রাসায়নিক সার মজুতের দায়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যামাণ আদালত।
এছাড়া তার দোকান থেকে জব্দ হয়েছে ১৩ বস্তা ডিএপি সার। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার নামক স্থানে মোশারফের ভাড়া করা দোকানে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ভ্রাম্যামাণ আদালতের বিচারক এবং গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোশারফকে অর্থদণ্ড করা হয়েছে। সারের কৃত্রিম সংকট রোধে এ ধরণের অভিযান চলবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180488