বগুড়ার সাতমাথায় গাছ উপড়ে পথচারী আহত

বগুড়ার সাতমাথায় গাছ উপড়ে পথচারী আহত

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথায় জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পিছনে একটি গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা তিনটায় মহানগরের সাতমাথায় জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের পিছনে নৈশ ডাকঘরের প্রাচীর সংলগ্ন একটি মরা গাছ হঠাৎ উপরে একজন পথচারীর ওপর পড়ে।

গুরুতর আঘাত পাওয়া ঐ পথচারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন অস্থায়ী দোকানী ও হকার জানায়, কৃষ্ণচূড়া গাছটি অনেক আগে থেকেই মরা ছিল। জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভের এখানে যখন মঞ্চ নির্মাণ করা হয় তখন থেকে গাছটি শুকাতে থাকে। ধীরে ধীরে মারা যায়।

দুপুরের পর বৃষ্টি হচ্ছিল তখন হঠাৎ করে গাছটি শিকড়সহ উপড়ে পরে। এদিকে সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সাতমাথায় জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভ সংলগ্ন উপড়ে পড়া গাছটি দ্রুত অপসারণ করা হবে। পথচারীরা যেনো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180471