সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পানিতে ডুবে আছিয়া খাতুন নামে ১৮ মাস বয়সী এক শিশু মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ১২টা সময় সিংড়ার লালোর ইউনিয়নের ঢাকঢোর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন ওই গ্রামের আ: আউয়ালের মেয়ে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় শিশু আছিয়া সবার অজান্তে বাড়ির পাশের একটি নালায় পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নালা থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180418