বগুড়ার আদমদিঘীর হাবিবা হত্যা মামলার প্রধান আসামি কহিরের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : আদমদিঘীর উম্মে হাবিবা হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ওরফে কহির ফকির (৪২) এর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আসামি কহির আদমদিঘী উপজেলার উজ্জতা গ্রামের মৃত ওহির ফকিরের ছেলে। গতকাল সোমবার বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খন্দকার তার জামিনের আবেদন শুনানিশেষে নামঞ্জুর করেন।
উল্লেখ্য, নওগাঁর রানীনগর উপজেলার ভেবরা গ্রামের মৃত এনামুল হকের মেয়ে উম্মে হাবিবা (৩২) আদমদিঘী উপজেলার উজ্জতা গ্রামে তার বড় বোন উম্মে হাফিজা ও দুলাভাই ফয়সাল ইসলাম লিটনের বাড়িতে বেড়াতে আসে। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় পুর্ব শক্রতার জের ধরে ওই আসামি কহিরসহ অন্যান্য আসামিরা উন্মে হাবিবার দুলাভাই ফয়সাল ইসলাম লিটন, ভাগ্নে ফারসিদ ও ভাগ্নি নুরসাত জাহানের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের আঘাত ও মারপিট শুরু করলে তাদের রক্ষার জন্য উম্মে হাবিবা এগিয়ে যান।
এসময় প্রধান আসামি কহির ফকির কুড়াল দিয়ে কুপিয়ে উম্মে হাবিবাকে গুরুতর আহত করে। পরে আহত উম্মে হাবিবাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ১১ টায় তিনি মারা যান। এব্যাপরে তার বড় বোন উম্মে হাফিজা বাদি হয়ে ১৬ জনকে আসামি করে আদমদিঘী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে সুইন আকতার লাবনী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180355