বগুড়ায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়ার সদস্যরা বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অভিযুক্ত আসামি মিলন প্রামানিক (৪৫)কে গ্রেফতার করা হয়।
ধৃত মিলন কালাই কর্নিপাড়ার মৃত মনছুর প্রামানিকের ছেলে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি পুরাতন বাটন মোবাইল ফোন, ১টি সিম ও ১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়। এরপর তাকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একইদিন রাতে বগুড়া মহানগরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় আরো একটি অভিযান পরিচালনা করে মাদক কারবারি আশামনি বেগম (২০) ও উজ্জল প্রামানিক (২৪)কে ৯৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি পুরাতন বাটন মোবাইল ফোন, ২টি সিম ও ২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180218