আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেত্রী রিধিকা রিধির প্রেমিক কারাগারে
বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৬ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আসামি পক্ষের আইনজীবীর আবেদন আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি।
গতকাল (১৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180162