রূপায়ণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে রূপায়ণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | রূপায়ণ গ্রুপ |
| বিভাগের নাম | মার্কেটিং, করপোরেট সেলস |
| পদের নাম | ম্যানেজার/সিনিয়র ম্যানেজার |
| পদসংখ্যা | ১ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক অথবা সমমান |
| অভিজ্ঞতা | ১০ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | সর্বনিম্ন ৩০ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা (মহাখালী) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন রূপায়ণ গ্রুপ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180160