দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) বেলা ২ টায় উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ওই কার্ড বিতরণ করা হয়। আলদাদপুর মাছুয়া পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার উপকার ভোগীদের মাঝে ওই কার্ড বিতরণ করেন। 

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ওবায়দুর রহমান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ।

উপজেলা সমাজ সেবা অফিসার জানান ৫০৪ জন উপকার ভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এনিয়ে ওই ওয়ার্ডে উপকার ভোগীর সংখ্যা দাঁড়াল  ৫৬০ জন। জরিপ করা হয়েছিল ৬১৩ জনের নাম। প্রার্থীর প্রদত্ত তথ্য ভূল ত্রুটির কারণে ৫৩ জনের নাম আসে নাই।

উপকারভোগী বিনা রানী বিউটি রানী ও অন্যনা টাকা পেয়ে তারা ছেলে মেয়ের লেখা পড়ার কাজে ও সংসারের উন্নতির কাজে লাগাবেন বলে জানান। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180144