‘আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে’ ট্রাম্পকে ইরান 

‘আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে’ ট্রাম্পকে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তাকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের এক সংসদ সদস্য। ট্রাম্পকে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়ে তিনি সতর্ক করেছেন, শেষ পর্যন্ত তাকে হয়তো একটি ‘খাবার ট্রাকে’ লুকিয়েও থাকতে হতে পারে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। আজিজি বলেন, হরমুজ প্রণালি নিয়ে অবিরাম ধাপ্পাবাজি করার বদলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত-এর আগে যে তাকে কোন ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হয়? ইরানি এই আইনপ্রণেতার মন্তব্য মূলত ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাব। 

ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পরাজিত করার পর তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করবেন।

ইব্রাহিম আজিজির ‘খাবার ট্রাকে লুকানোর’ মন্তব্য তাই নিছক রাজনৈতিক কটাক্ষ নয়; বরং হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তেহরানের কঠোর অবস্থানের একটি প্রকাশ্য বার্তা। সূত্র : আল-জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180132