কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে রওনা হন তিনি।

সফরে তিনি জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার কথা রয়েছে।

শপথ নেওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180107