টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে ইরান

টুইট করে হরমুজ দখল করা যাবে না, ট্রাম্পকে ইরান

আন্তর্জাতিক ডেস্কহরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, কোনো ঘোষণা, নির্দেশ বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হরমুজ প্রণালি দখলের এমন পরিকল্পনার কোনো বাস্তব ভিত্তি নেই। তার দাবি, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং ওয়াশিংটন তা স্বীকার না করা পর্যন্ত ইরান তাদের ওপর অবরোধ বজায় রাখবে।

মূলত নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে দেওয়া ট্রাম্পের বক্তব্য থেকেই নতুন করে এই বাকযুদ্ধের সূত্রপাত। সেখানে তিনি দাবি করেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

ট্রাম্প আরও বলেন, চলমান সংকটের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম কিছুটা বাড়লেও ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানোর জন্য এ মূল্য দেওয়া যৌক্তিক।

তবে পরে হোয়াইট হাউসের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ট্রাম্পের ওই মন্তব্য মূলত রসিকতা হিসেবেই করা হয়েছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180096