সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় আরাফ হোসেন নামের দুই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দী গ্রামের আবু কালামের ছেলে।

জানা যায়, আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ৯টায় আরাফ বাড়ির সবার অজান্তে বাড়ির পাশের খালে খেলতে গিয়ে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে এলাকায় মাইকিং করে। পরে বেলা ২টায় খালটিতে আরাফের মরদেহ ভাসতে দেখা যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খাল থেকে আরাফের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180092