জয়পুরহাটের বাগজানায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার দুই
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে মাদকবিরোধী অভিযানচালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে দোলন (২৫) ও আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো: তামবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার (১৫ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180049