হাজারীবাগ-মতিঝিল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
রাজধানীর হাজারীবাগ ও মতিঝিল এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ এলাকাগুলোতে পরিচালিত অভিযানে হাজারীবাগ থানায় ১০ জন এবং মতিঝিল থানায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানায় গ্রেপ্তার ১০ জন হলেন—মো. ফরিদ আলী (৩৩), মাহমুদুল হাসান শামীম, এনামুল হক, মো. আশিক, মো. নয়ন (২৩), মো. তৌহিদুর রহমান (৩৩), মো. আলিম (৩৫), আব্দুর রাজ্জাক (১৯), মো. ফালান (১৯) ও মো. সোহাগ (৩০)।
মতিঝিল থানায় গ্রেপ্তার ৯ জন হলেন—মো. রাশেদুল ইসলাম মৃধা (২৩), মো. রাসুল আমিন ওরফে রাব্বি (১৯), মো. আফিরুল ইসলাম (৩০), কুতুব উদ্দিন সরদার (২৮), মো. রাসেল (২৩), মো. সফিকুল ইসলাম (৩৬), শাহাবুল আহমেদ (৩১), মো. মিলন (৪০) ও মো. মনোয়ার হোসেন তপু (৪২)।
নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179963