তেজগাঁও এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৪৭
ঢাকা মহানগরের তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন, মোহাম্মদপুর থানায় ১৮ জন, আদাবর থানায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন এবং হাতিরঝিল থানায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৪৭ জন হলেন—মো. ফরিদ হোনেন (৪৪), মো. নুরে আলম (২৮), মোসা. শাহিনুর বেগম (২০), জয়া মার্কেট কস্তা, উম্মে কুলসুম রানি, মো. ইফতেখারুল আলম, রাকিব হোসেন (২৫), শাহরিয়ার হোসেন মৃদুল (২০), মো. আকাশ হোসেন (২৯), মো. শাকিল (২২), মো. স্বপন, মো. নুরুল ইসলাম (৩০), মো. ইমন হাওলাদার (২৬), মো. সিজান আহমেদ সিহান মাঝি (২৩), আরাফ হোসেন ওরফে দীপ (২০), মো. নুর ইসলাম (৩৩), মো. আতাউল্লাহ মোল্লা (২২), মো. মাহবুব আলম (৫৩), মো. সাগর সরদার (২৪), মো. মামুন (২৫), মো. প্রিন্স (৩৫), সুজন (২২), মো. স্বপন, মেহেদী হাসান সুমন (২২), মো. বাবুল (৪৮), মো. ইমন (২১), মো. জয় (১৮), মো. রানা (২৫), মো. সুজন (২৫), মো. বাবু (২০), মো. রমজান (২৫), মো. নাছির (২০), মো. মফিজ উদ্দিন (৫০), মো. নঈম ওরফে লিয়াকত, মো. সুরুজ খাঁ (৪৫), মো. সাকিল (২৩), মো. হাসনাইন (২১), মো. আব্দুর রউফ (১৮), মো. রাসেল (১৮), মো. রায়হান (১৮), শামীম (১৮), মো. সালমান হোসেন আবির (৩১), মো. রিফাত (২০), মো. মারুফ (২২), মাসুদ রানা শিকদার (২০), মো. সাইদুল ইসলাম ওরফে শুভ (২৩) ও মো. জুয়েল হাওলাদার ওরফে তিল্লা জুয়েল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179962