সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪৫ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে এসব অভিযান চালানো হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মো: সোহেল শেখ জানান, অভিযানে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179957