দিনাজপুরের পার্বতীপুরের চার বাড়িতে চুরি, গৃহবধূর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১০ হাজার টাকা নিয়ে যায়

দিনাজপুরের পার্বতীপুরের চার বাড়িতে চুরি, গৃহবধূর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১০ হাজার টাকা নিয়ে যায়

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, গত বুধবার গভীর রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি ফাযিল মাদ্রাসার পেছনে এলাকার হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে চোরেরা প্রবেশ করে।

এসময় তার স্ত্রী হাফিজা বেগম(৪৫) টের পেয়ে চিৎকার দিলে চোরেরা ধারালো দা দিয়ে হাতে আঘাত করে চলে যায়। এরপর চোরেরা  আব্দুর রশীদের বাড়িতে ঢুকলে তার স্ত্রী রেবেকা বেগম(৫০) টের পেয়ে চিৎকার করতেই তার গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ১০ হাজার টাকা নিয়ে যায়।

সবশেষে একই গ্রামের হাজী আব্দুল সাত্তারের বাড়িতে ঢুকে শো-কেসের তালা ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে যায় এবং ঘরের বাইরে ছিটকিনি আটকিয়ে দেয়। বাড়ির লোকেরা ফজরের আযানের সময় উঠে দেখে যে শো-কেসের তালা ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

অনুরুপ আরও একটি চুরির ঘটনা ঘটে পার্শ্ববতী দন্ডপানি গ্রামে। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, চোরদের ধরার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179951