দেশকে পরনির্ভরশীল হতে দেবো না : প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

দেশকে পরনির্ভরশীল হতে দেবো না : প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

সিংড়া (নাটোর) প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, দেশ পরনির্ভরশীল হতে দেবো না। দেশকে গড়ে তুলতে কাজ করছে সরকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সচেষ্ট।

বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যার দায় আমাদের ওপর এসে পড়েছে। একটা বিধ্বস্ত রাষ্ট্র গঠন করতে আমাদের আবর্জনা পরিস্কার করতে হচ্ছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179949