নেত্রকোনার কলমাকান্দায় সংঘর্ষে আহত ৫০

নেত্রকোনার কলমাকান্দায় সংঘর্ষে আহত ৫০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় কবরস্থানে দোকান নির্মাণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আজ শুক্রবার  (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ হয়। 

আহতরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় আমগড়া বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, সকালে বানেশ্বরপাড়া গ্রামের লোকজন আমগড়া গ্রামের রাস্তার পাশে প্রায় ১৮ কাঠা জমির ওপর কবরস্থান নির্মাণের উদ্যোগ নেন।

এ সময় আমগড়া গ্রামের লোকজন এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষ শুরু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179878