আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের সাইকেল র্যালি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াত বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগ আজ বুধবার (১২ আগস্ট) সকালে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল র্যালির উদ্বোধন করেন।
শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে র্যালিটি শেরপুর রোড দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আজিজুল হক কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে চার শতাধিক বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
র্যালির উদ্বোধনকালে আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরা দেশের শক্তি। যুবকদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুব সমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
জামায়াত বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হাদী শফিকের পরিচালনায় র্যালিতে বিশেষ অতিথি ছিলেন-মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগের জেলা সভাপতি মিজানুর রহমান, ছাত্রশিবির বগুড়া মহানগরী শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব ও মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর শাখার সহসভাপতি এনামুল হক রানা, সহসেক্রেটারি নামিরুল হক জার্জিস, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, ফজলুল হক বিপুল, রফিকুল ইসলাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179760