বগুড়ায় জমি থেকে এক বক্তির গলিত লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকান্ড

বগুড়ায় জমি থেকে এক বক্তির গলিত লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকান্ড

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের মালগ্রামে পুকুরপাড়ে রাহেলা মসজিদের অদূরে একটি জমি থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) লাশটি উদ্ধার করা হয়। কচুরিপানা ও পাটেরবস্তা দিয়ে লাশটি ঢেকে রাখা হয়েছিল। পুলিশের ধারণা, তাকে হত্যা করে সেখানে গুম করা হয়েছে।

ঘটনাস্থলে তদন্ত করতে যাওয়া বগুড়া সদর থানার এসআই আলমগীর হোসেন জানান, আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৮ টায় একজন কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। এরপর তিনি বিষয়টি গ্রামবাসিকে বলেন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯তে ফোন দেয়া হয়। এরপর সদর থানা থেকে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে।

সেইসাথে সিআইডি ও পিবিআই সদস্যরাও এসে তদন্তে নামেন। কিন্তু রাত পোনে ৮ টা পর্যন্ত তার পরিচয় মেলেনি। পরে ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে গ্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধারে সহায়তাকারী শজিমেক হাসপাতালের মর্গের একজন ডোম বলেন, লাশটি একজন পুরুষের।

তিনি লাশটি ভালভাবে দেখেছেন। তার পরনে জিন্সের প্যান্ট ছিল। এতে বুঝা গেছে লাশটি একজন পুরুষের।
বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, লাশটি গলানো ও কংকাল বের হওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে তাকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যুর রহস্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179751