চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- শিবগঞ্জের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিনের ছেলে সানাউল্লাহ (২৮), একই গ্রামের আবু সাঈদের ছেলে হারুন অর রশিদ (১৯) এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (১৯)।

বিজিবি জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন খবরের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে সড়কের ওপর অভিযান চালায়।

অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার হয়। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবহগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী অভিযানটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। বিজিবি চোরচালান প্রতিরোধে সীমান্তে সতর্ক রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179661