ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মহসিন আলী (৪১) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (১১ আগস্ট) মহসিন আলী ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খান। বিষয়টি জানতে পেরে তার জামাতা মাহাবুব হোসেন ও স্বজনেরা তাকে উদ্ধার করে। পরে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179656