কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে।
 
গতকাল সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে স্লোগান দিতে শোনা যায়, ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’।
 
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানিনা, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179592