জুলাই শহিদ যুবদল নেতাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে - আব্দুল মহিত
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ যুবদল নেতা আবু রায়হান রাহিমের ও শহিদ মনিরুল ইসলাম মুনিরের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
তিন বলেন জুলাইয়ের আত্মদানকারী প্রত্যেক শহিদ পরিবারের সদস্য ও আহতদের প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি শহিদের রক্তের মূল্যায়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহব্বান জানান।
গতকাল রোববার সন্ধ্যায় ‘স্মৃতিতে অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন’ কমিটির আয়োজনে স্থানীয় মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে শহিদ যুবদল নেতা আবু রায়হান রাহিমের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে কমিটির আহবায়ক সাকিব খানের সভাপতিত্বে ও ভয়েজ অব জুলাইয়ের মুখপাত্র কাওছার আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ প্রামানিক।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. সাইফুর রাহমান মিলু, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, কমিটির সদস্য সচিব আজিম উদ্দিন, সম্মুখ জুলাইযোদ্ধা যুবনেতা নাঈম কবিরাজ, শহিদ মনিরুল ইসলাম মুনিরের বাবা শামছুল হক, শহিদ আবু রায়হান রাহিমের মা রওশন আরা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শহিদ আবু রায়হান রাহিমের মা ও শহিদ মনিরুল ইসলাম মুনির বাবাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179540