জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষায় এবারও জেলায় সেরা

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষায় এবারও জেলায় সেরা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক থেকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় সেরা স্থান অধিকার করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।

পাশের হার শতভাগ। এছাড়া জেলা শহরের জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩৩৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২২৫জন শিক্ষার্থী।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন, পাশের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। এদিকে জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় থেকে ২২০ জন পরীক্ষার্থী পরিক্ষা দিয়ে পাশ করে ২১১জন। এদের মধ্যে ৮৬ জন জিপিএ- ৫ পেয়েছে। পাশের হার ৯৫ দশমিক ৯১ শতাংশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179517