বার্থডে কেকের অনুমোদন না থাকায় জয়পুরহাটে বেকারিকে বিএসটিআইয়ের জরিমানা
স্টাফ রিপোর্টার: আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে জয়পুরহাটে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে সদরের বৈরাগী মোড়স্থ ‘গুলটুস’ নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই থেকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মিথ্যা তথ্য প্রদান করে ডেকোরেটেড কেক বিক্রি ও বিতরণ করার অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর ৩০ ও ৩১ ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাদল মিয়া। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি)
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179513