বগুড়ায় ৫ মাদক সেবনকারীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ায় গাঁজাসহ ৫ জন সেবনকারীকে গ্রেফতারর করে কারাদন্ড দেয়া হয়েছে। ডিএনসির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে মহানগরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যামাণ আদালতের বিচারক।
ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, মহানগরের চকলোকমান কলোনীর জাবেদ শেখ, সেউজগাড়ী সুইপার কলোনীর প্রদীপ হরিজন, সুত্রাপুরের বেলাল হোসেন, ইসলামপুর হরিগাড়ীর আরাফাত ও শাজাহানপুর উপজেলার পাটিকুড় গ্রামের মনির।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179512