বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন

বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় চলতি বছরের এসদএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এতে অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছেন। শতভাগ পাশের তালিকায় মাত্র ১টি প্রতিষ্ঠান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাতলা সদরে অবস্থিত সোনাতলা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৮ জন শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতভাগ। এছাড়াও সুখানপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ৬০ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৯ জন।

জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ইউনাইটেড স্কুল এন্ড কলেজ থেকে ১৭৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে ২য় স্থান অধিকার করেছে। হুয়াকুয়া উচ্চ বিদ্যালয়ে ৫৫ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩০ জন।

সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৫২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের ১৫৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।  হরিখালি উচ্চ বিদ্যালয় থেকে ১০৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। মহিচরণ উচ্চ বিদ্যালয়ে থেকে ৫৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৬ জন।

শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। তেকানিচুকাই নগর এ. এম উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। কর্পূর উচ্চ বিদ্যালয়ে থেকে ১৬৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৩১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। এনায়েত আলী উচ্চ বিদ্যালয় থেকে ৮৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৪২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭১ জন।

জিপিএ-৫ পেয়েছে ২ জন। শালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬ জন। ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭০ জন।

সবুজ সাথী উচ্চ বিদ্যালয় থেকে ৮৭ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। বালুয়াহাট রাবেয়া রহমান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

ওই উপজেলার শতভাগ পাশের তালিকায় নাম অর্ন্তভূক্ত করেছেন সোনাতলা উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৮ জনই উত্তীর্ণ হয়েছে। অপরদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ১০২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন। হরিখালী উচ্চ বিদ্যালয় থেকে ৮০ জন অংশ গ্রহণ করে ২৮ জন উত্তীর্ণ হয়েছে।

বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে ১৫৫ জন অংশ নিয়ে ১২২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন অংশ নিয়ে পাস করেছে ২ জন। এনায়েত আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন অংশ নিয়ে পাস করেছে ১৫ জন। হরিখালী টেকনিক্যাল স্কুল থেকে ৩৯ অংশ নিয়ে পাস করছে ১৪ জন।

অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় উপজেলার তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা থেকে ১২ জন অংশ গ্রহণ করে ১২ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। পাকুল্যা রাহমানিয়া মাদ্রাসা থেকে ৩৪ জন অংশ নিয়ে ১৪ জন উত্তীর্ণ হয়েছে। জাহানাবাদ আলিম মাদ্রাসার ২৯ জন অংশ নিয়ে পাস করেছে ৯ জন।

সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৭৩ জন অংশ নিয়ে পাস করেছে ৫৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। মধ্য দিঘলকান্দি আব্দুল বাছেদ মাদ্রাসায় ৩০ জন অংশ নিয়ে পাস করেছে ২৩ জন, জিপিএ-৫ ১ জন। ফুলবাড়িয়া এইচএমভি মাদ্রাসায় ২৭ জন অংশ গ্রহণ করে পাস করেছে ১৬ জন।

সৈয়দ আহম্মদ আলিম মাদ্রাসার ৩২ জন অংশ নিয়ে পাস করেছে ২২ জন, জিপিএ-৫ ২ জন। ফজিলা শরিফ বালিকা মাদ্রাসার ১০ জন অংশ গ্রহণ করে পাস করেছে ৭ জন। বয়ড়া দাখিল মাদ্রাসার ২৯ জন অংশ গ্রহণ করে পাস করেছে ১৯ জন, জিপিএ-৫ ১ জন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179497