হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাস

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাস

নেত্রকোনার কেন্দুয়ায় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে চলতে বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর বিদ্যালয়টি থেকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৮ জন পেয়েছে জিপিএ-৫।

আজ সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, এসএসসি পরীক্ষা-২০২৬ ফলাফলে আমাদের বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করেছে। এবছর আমার বিদ্যালয় থেকে ৩৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৩৬ জনই উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আমাদের স্কুলের পাসের হার ১০০ শতাংশ। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

তিনি আরও বলেন, ‘এই অসাধারণ সাফল্যে আমি বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে তাদের অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি এই সাফল্য আমাদের আনন্দিত ও গর্বিত করেছে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও জ্ঞান, মেধা ও নৈতিকতায় নিজেদের আরও সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জিপিএ-৫ পাওয়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থী রাহিমুল ইসলাম ও রাফিয়া আক্তার নিশাত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা, সর্বোপরি শিক্ষকদের আন্তরিকতা প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্ববোধ করছি। পাশাপাশি ভবিষ্যতে যাতে আরও ভালো ফল করে এলাকাসহ পিতা-মাতার উজ্জ্বল করতে পারি সে দোয়া প্রার্থনা করছি সবার কাছে।’

কেন্দুয়া উপজেলা পাসের হার হিসেবে সেরা ৫ শিক্ষা প্রতিষ্ঠান হলো
উপজেলা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ- ১০০ শতাংশ, চিরাং ইউনিয়নে সাজিউড়া উচ্চ বিদ্যালয়- ৯৩ শতাংশ, পৌর সদরে একমাত্র সরকারি স্কুল কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়- ৭৮.৯১ শতাংশ, গন্ডা ইউনিয়নে গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়- ৭১.৫৭ শতাংশ ও পৌর সদরে সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়- ৬৬.৫৫ শতাংশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179493