ঘুমের মধ্যে বিষধর সাপের কামড় সাপ নিয়ে হাসপাতালে হাজির স্বজনরা
পঞ্চগড় প্রতিনিধি: ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে আহত হন চৈতী রানী(৫৫) নামে এক নারী। আজ সোমবার (১০ আগস্ট) ভোরে সাপসহ ওই নারীকে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন তার স্বজনরা। আহত ওই নারী ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় দারাজগাঁও এলাকা বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় চৈতী রানীর বাঁ পায়ে সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন এবং মাছ ধরার কোচা দিয়ে সাপটিকে আটকে ফেলেন। পরে ওই সাপসহ চৈতী রানীকে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, ভোরে একজন সাপে কাটা রোগী হাসপাতালে আসেন। এসময় সাপটি বিষধর হিসেবে শনাক্ত হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179492