কারাগারে ভাইরাল মিজান
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজানকে’ ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি একটি বোতল দিয়ে পুলিশের এক সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ সময় মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ওসি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল।
এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান। এ সময় মিজান তাদের ওপর চড়াও হন।
পরে গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179490