বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার
বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (৪৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
আজ রোববার (৯ আগস্ট) বিকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার নুরজাহান বেগম পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।
 
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (এসআই) মো. মিজানুর রহমান জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন এক কেজি।
 
অধিদপ্তরের হিসাবে, এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179381