বগুড়ার আদমদীঘিতে বিষপানের ১৭ দিন পর তরুণ শামীম হোসেনের মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : এ্যানড্রোয়েড মোবাইল ফোন কেনার টাকা না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে শামীম হোসেন (১৭) নামের এক তরুণ বিষপানে অসুস্থ থাকার ১৭ দিন পর গতকাল শনিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শামীম হোসেন আদমদীঘি উপজেলার কুমারগাড়ী গ্রামের আলম হোসেনের ছেলে। সে সুতায় রঙ মিশানো কাজ করতো বলে জানা গেছে।
পরিবারিক সূত্রে বলা হয়, শামীম হোসেন সুতায় রঙ মিশানো কাজ করতো। বেশকিছু দিন যাবৎ একটি এ্যানড্রোয়েড মোবাইল ফোন কেনার জন্য তার বাবা-মায়ের কাছে টাকা চেয়ে বায়না ধরে। তার বাবা-মাসহ পরিবারের লোকজন ফোন কিনে দিবে না বলে শামীমকে জানায়।
ফলে সে অভিমান করে গত ২২ জুলাই রাতে বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর অবশেষে গতকাল শনিবার বিকেলে মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শামীমের চাচা রেজাউল ইসলাম থানায় লিখিতভাবে জানিয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179371