হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এসময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে মাদরাসার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে মাদরাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মাদরাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী এসময় শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ তথ্য জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179368