ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন
দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো ২ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে, এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এ রোগে মোট ৬১ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অগাস্টেই প্রাণ গেছে ৭ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭২ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১১০ জন। ৯১ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে আরো ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগের মধ্যে বরিশালে ৮৪ জন, চট্টগ্রামে ৮৮ জন, খুলনায় ১৪০ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৫ এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১৯ হাজার ৩৪৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৪৪ জন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179366