বাগেরহাটে ৯৭৩০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে ৯৭৩০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

আজ রোববার (৯ আগস্ট) ভোরে উপজেলার বারইখালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ জানায়, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন খবর আসে র‌্যাবের কাছে। এর ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম কামালকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেপ্তর জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179325