ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

 ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

মফস্বল ডেস্ক : ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

আজ রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় তিনি ভীমরুলীর হাটে পৌঁছান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভীমরুলীতে বাগান ও বাজার পরিদর্শনের পর ট্রলারে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এসময় তার সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দের ছিল। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয় তা দেখেছেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179311