আগামীকাল এসএসসি ও সমমানের ফল প্রকাশ: জানা যাবে যেভাবে
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার সকাল ১০টায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল জানা যাবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও নিবন্ধন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ওয়েবসাইটে ফল দেখার নিয়ম : শিক্ষা বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল দেখা যাবে।
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
এসএমএসে ফল দেখার নিয়ম: এসএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য প্রিরেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল প্রকাশের পর প্রিরেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পাঠানো হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179300