পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৮ আগস্ট) তিনি এ সফরের উদ্দেশ্যে রওনা দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন।
এ ছাড়াও উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179281